সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লি: এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর ৩য় দিনের খেলা গণমুখী সংঘ বনাম পি.কে ইউনিয়ন ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় গণমুখী সংঘ টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ২৩৭ রান করে। দলের সাইফুল ৪২, আশরাফুল ৪০ রান করে।
জবাবে পি.কে ইউনিয়ন ক্লাব ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রান করে। ফলে গণমুখী সংঘ ৯৯ রানে জয়লাভ করে। আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় গণমুখী সংঘের সাইফুল। আজ এরিয়ান্স ক্লাব বনাম সেবা সংঘের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। (প্রেস রিলিজ)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
