ঢাকাTuesday , 10 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 January 2023, 21:15

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ৫১ তম স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষার্থীদের শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১০ই জানুয়ারি সরকারি কেবিএ কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। এসময় উপজেলা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার সোলাইমান হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *