ঢাকাMonday , 9 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজ্ঞপ্তি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 January 2023, 21:29

তৃণমূল পর্যায়ের কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে জনসম্মুখে তুলে ধরার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে দু’দিন ব্যাপী সাহিত্য মেলা ও সাংস্কৃতিক উৎসব আগামী ১১ ও ১২ জানুয়ারি ২০২৩ খ্রি. জেলা শিল্পকলা একাডেমী, সাতক্ষীরাতে অনুষ্ঠিত হবে। মেলার ১ম দিন ১১ জানুয়ারি সকাল ৯ টায় র‌্যালী ও সাড়ে ৯টায় উদ্বোধন হবে।

মেলায় অন্যান্য কর্মসূচীর মধ্যে স্থানীয় সাহিত্যিকদের সাহিত্যকর্ম যেমন-প্রবন্ধ, কথা সাহিত্য, নাটক, ছড়া ও কবিতা উপস্থাপন, আলোচনা, লেখক কর্মশালা অনুষ্ঠিত হবে। ১২ জানুয়ারি শেষ দিনে বেলা ২.৩০ মিঃ হতে স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন, সাতক্ষীরার পক্ষ থেকে ০২ দিন ব্যাপী এ সাহিত্য মেলা ও সাংস্কৃতিক উৎসবে সকলকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

(মোঃ জাহারুল ইসলাম)
তথ্য অফিসার, সাতক্ষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *