ঢাকাMonday , 9 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অনুদান বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 January 2023, 21:24

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদানের চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির জেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রব ওয়ার্ছির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রাক্তন সভাপতি জিয়াউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক, তহিদুর রহমান, আয়ুব আলী, আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষা বৃত্তি, এককালিন অনুদান, জরুরি চিকিৎসাসহ কন্যার বিবাহ জন্য ৬৩জন ব্যাক্তিদের মাঝে সর্বমোট তিন লক্ষ ছিয়াত্তর হাজার টাকা অনুদান দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *