ঢাকাSunday , 8 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়রার মহারাজপুর ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 January 2023, 21:26

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলার ৪নং মহারাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আঃ মান্নান সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

বিশেষ অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ। ইউপি সচিব ফারুক হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য মাসুম বিল্লাহ মিন্টু, আবু সাঈদ মোল্যা, আমেনা খাতুন, সেলিনা গাউস, মোস্তফা কামাল, জামাল ফারুক জাফরীন, স্থানীয় সমাজসেবক রাসেল হোসেন, আঃ ছালাম, শওকাত মোড়ল, ইয়াহিয়া হোসেন, লুৎফর রহমান গাজী, সাহেব আলী গাজী, সুমী আক্তার প্রমুখ। অনুষ্ঠানে জলাবদ্ধতা দুর করনে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করা, বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার পাশাপাশি কৃষি ক্ষেত্রে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহন করার দাবি জানান উপস্থিত স্থানীয় জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *