ঢাকাSaturday , 7 January 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে চারুপীঠে আবৃত্তি, হাতের লেখা ও নৃত্যের উদ্বোধন


January 7, 2023 9:18 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে আবৃত্তি, হাতের লেখা ও নৃত্য বিভাগের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে ওই ৩ বিভাগে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ বেতার খুলনার আবৃত্তি শিল্পী ও চারুপীঠের আবৃত্তি বিভাগের প্রশিক্ষক মাসুদুর রহমান।

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, অধ্যক্ষ জাকির হোসেন, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, প্রভাষক মনিরুজ্জামান, প্রধান শিক্ষক সুমন দাস ও শিক্ষক সাহা বৈদ্যনাথ, যশোর শিশু একাডেমি ও চারুপীঠের নৃত্য প্রশিক্ষক অদিতি সরকার এবং হাতের লেখার প্রশিক্ষক শাহনাজ সুলতানা।

চারুপীঠ আর্ট স্কুলে শিশুদের মেধা বিকাশের জন্য চিত্রাংকনের পাশাপাশি এবার আবৃত্তি, হাতের লেখা ও নৃত্য বিভাগে শিক্ষার্থীদের প্রশিক্ষণ শুরু হলো। এ ৩টি বিভাগে ১১০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।