ঢাকাTuesday , 16 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাদিজাতুল কোবরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসায় চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

admin ঢাকা
আপডেট: 16 October 2018, 22:27

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ভোমরা ইউনিয়নের গয়েশপুর খাদিজাতুল কোবরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক মাদ্রাসাসমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন করছে।
মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী তানভীর ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎনা আরা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মো. আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ও শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন যুব নেতা মীর মহিতুল আলম মহি, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, নাসির উদ্দিন, বাংলাদেশ স্থলবন্দর ভোমরা শাখার সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

১/ক, পি-২, ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *