ঢাকাThursday , 5 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ সীমান্তে বিজিবি ও বি এস এফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 January 2023, 21:18

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার উকসা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের(বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার, শান্তিপূর্ণ সহাবস্থান. সৌহাদ্য ও স¤প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বাংলাদেশের অভ্যন্তরে উকসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপি এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে ১১ সদস্য বিশিষ্ঠ বিজিবি দলের নেতৃত্ব দেন বিজিবি’র নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান। ভারতের পক্ষে ১৫ সদস্য বিশিষ্ঠ বিএসএফ দলের নেতৃত্ব দেন হাসনাবাদ ১১৮ ব্যাটালিয়ন বিএসএফ এর কমাÐ্যান্ট শ্রী রাজেশ কুমার ত্রিপাঠী।

সভায় দু’ দেশের সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আগামি দিনগুলোতে উভয় দেশের সীমান্তে যাতে শান্তি বজায় থাকে এবং আন্তঃ সীমান্ত সমস্যা সমূহ পারষ্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদও ব্যক্ত করা হয়। এ ছাড়া বৈঠকে সীমান্ত চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার প্রসঙ্গও স্থান পায়।
পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভা ফলপ্রসু হয়েছে বলে জানান বিজিবি’র নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *