ঢাকাWednesday , 4 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আগামী ৮ জানুয়ারি জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে সরকারি বালক বিদ্যালয় মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাঁছাই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 January 2023, 21:46

নিজস্ব প্রতিনিধি : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২২-২৩ এর বাস্তবায়নে সাতক্ষীরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আগামী ০৮/০১/২০২৩ তারিখ রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে বাঁছাই পর্ব অনুষ্ঠিত হবে। উক্ত ফুটবল প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অংশগ্রহণ ইচ্ছুক ১২-১৪ বছর বয়সী খেলোয়াড়দের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজ পত্রসহ বাঁছাই পর্বে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

বাঁছাই কার্যক্রম শেষে মোট ৩০ জন খেলোয়াড়কে নিয়ে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। বিস্তারিত জানতে জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান-ফোন : ০২৪৭৭৭৪১১৬২ অথবা ০১৭৩৭১৩৪৮৫৩ এই নম্বরে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *