ঢাকাTuesday , 3 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অধ্যাপক আনিসুর রহিমের মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাবের শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 January 2023, 21:17

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পত্রদূত এর সম্পাদকন্ডলীর সভাপতি, সাতক্ষীরা চিত্র’র সম্পাদক ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহŸায়ক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বীরমুক্তিযোদ্ধা জনাব আনিসুর রহিম ৩ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে সপরিবারে সুন্দরবন ভ্রমণকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আনিসুর রহিমের মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলুসহ কার্যকারী কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যবৃন্দ গভীর শোক জ্ঞাপন করেছেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।

এছাড়াও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, অর্থ সম্পাদক আহাদুজ্জামান আহাদ, দপ্তর সম্পাদক শেখ মাহবুবর রহমান সুমান, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম লাভলু, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মোখলেসুর রহমান মুকুলসহ সকল সদস্যবৃন্দ সহকারী অধ্যাপক বীরমুক্তিযোদ্ধা আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *