ঢাকাSaturday , 31 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 December 2022, 22:12

আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি : আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) মাদ্রসার শিক্ষার্থীদের ২০২২ সালের সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে নওয়াবেকী গনমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সালেহ বাবু। এছাড়া শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিএম সালাউদ্দিন আহমেদ, যুব নেতা এম এম মারুফ বিল্লাহ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার সুপার মোঃ একরামুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক এ বি এম আব্দুল মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *