ঢাকাMonday , 23 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ হাসিনা দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা এমপি রবি’র বিরুদ্ধে কটুক্তির নিন্দা

admin ঢাকা
আপডেট: 23 July 2018, 17:06

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য অর্জন হওয়ায় শেখ হাসিনা দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুলাই) সন্ধ্যায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সভায় আগামী ২৫ জুলাই বুধবার বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বর্ণাঢ্য আয়োজনে শেখ হাসিনা দিবস উদ্যাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রস্তুতি সভায় সম্প্রতি ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সম্পর্কে কটুক্তি করায় উপস্থিত নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের একজন এমপি সম্পর্কে কটুক্তি করা সরকারের বিরুদ্ধে যাওয়ার শামিল। তাই এধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহবান জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক ফিরোজুল হক বাপ্পী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন জসি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোসতাক আলী, পৌরসভার ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আনিছ খান চৌধুরী বকুল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রনি, ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ০৫নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মির্জা, ০৬নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ রাফিনুর আলী, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়েদুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *