ঢাকাFriday , 30 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 December 2022, 21:27

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় মাদ্রাসা চত্বরে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক নুর আহম্মাদ, প্রভাষক মো. আনারুল ইসলাম, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক নাছির উদ্দীন, মো. তৈয়্যবুর রহমান, মো. আবুল বাসার, মো. মোমিন আলী, মো. মিজানুর রহমান, মো. শহিদুল্লাহ, মেহেরুন নাহার, সাজেদা খাতুন, এন.ইউ.এম সাইফুল আলম, মো. আব্দুল করিম, মো. আব্দুল হামিদ, মো. আমিনুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. জাকারিয়া হোসাইন, মো. শামছুর রহমান, মোছা. সেলিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী। এসময় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *