ঢাকাThursday , 29 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় প্রয়াত ডাক্তার প্রতাপ ঘোষের স্মরণ সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 December 2022, 21:01

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ সাতক্ষীরা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট হোমিও চিকিৎসক প্রয়াত ডাক্তার প্রতাপ ঘোষের ১৪ তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় পাটকেলঘাটার রবীন্দ্র সনদে পরিষদের সভাপতি কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক প্রশান্ত রায়ের সভাপতিত্বে ও বিশিষ্ট কবি তপন পালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলার কৃষকলীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিত সাধু, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, অধ্যাপক দেবজিৎ কুমার মিত্র, অধ্যাপক নাজমুল হক, সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ কমিটির সভাপতি কমরেড আদিত্য মল্লিক, বিধান চন্দ্র দাশ, গোবিন্দ চন্দ্র ঘোষ, জাসদ নেতা সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক আশরাফ আলী প্রমুখ। প্রদ্বীপ প্রজ্জ্বলন ও প্রয়াত ডাক্তার প্রতাপ ঘোষের প্রতিকৃতিতে মাল্য দান ও আগুনের পরশমনি উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *