ঢাকাWednesday , 28 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রবীন আওয়ামী রাজনীতিবিদ সরদার হাফিজের ইন্তেকাল


December 28, 2022 9:22 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির আওয়ামীলীগ নেতা প্রবীন রাজনীতিবিদ সরদার হাফিজুর রহমান (৭৩) এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
আশাশুনি সদরের মরহুম আঃ গফফার সরদারের ছেলে সরদার হাফিজুর রহমান দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত আনুঃ ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে …..রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার জোহরবাদ আশাশুনি আলিয়া মাদ্রাসায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় মোবাইল ফোনে তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আলোচনা রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুসল্লিগণের কাছে দোয়া চান।

আশাশুনি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আবুজার গিফারীর ইমামতিতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান এস এম শাহজাহান আলী, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, আশাশুনি আলিয়া মাদ্রাসা সুপার ড. আবু হাসান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সংগঠনিক সম্পাদক এস এম হুমায়ুন কবির সুমন, সাবেক অধ্যক্ষ সাইদুল ইসলাম, সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল্লাহেল বাকি বাচ্চু, উপজেলা কৃষকলীগ সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী সহ সর্বস্তরের মানুষ নামাজে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।