ঢাকাWednesday , 28 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নারী উদ্যোক্তাদের সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 December 2022, 20:49

প্রেস বিজ্ঞপ্তি : ২৮ ডিসেম্বর বুধবার প্রেসক্লাব ভবন সাতক্ষীরাতে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর সহযোগিতায় সাতক্ষীরা ওয়াস ব্যবসায়ী মহিলা সমবায় সমিতি কর্তৃক আয়োজিত ওয়াস এসডিজি প্রকল্পের অধীনে সমিতির বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা জেসমিন আরা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর অনিমা রানী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর রাবেয়া পারভীন, ১,২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নূরজাহান বেগম, সমাজ উন্নয়ন কর্মকর্তা ও ওয়াস এসডিজি ফোকাল পার্সন মোঃ জিয়াউর রহমান, ও সাতক্ষীরা সদর উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক আসাদুজ্জামান।

পৌরসভার প্রান্তিক এলাকায় ওয়াস সুবিধা বাঞ্চিত মানুষের মাঝে ওয়াস সেবা প্রদানের লক্ষে নারী ওয়াস উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতি গঠন বিষয়ে আলোচনা করা হয় সংগঠনের আয় ব্যয় হিসাব, পরবতী বছরের পরিকল্পনা, সদস্য বাড়ানো ও ঋণ বিতরণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ওয়াস ব্যবসায়ীদের মধ্যে একতা, গুণগতমানের পণ্য উৎপাদন ও ওয়াস বিষয়ক সুবিধা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সংগঠনের মাধ্যমে পৌরসভার ওয়াস সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উন্নত সেবা নিশ্চিত হবে। সভায় এম বেলাল হোসাইন, পিংকী দাশ, তাহেরা পারভীন হীরা, নাছিরা খাতুন, সাবিনা খাতুন, রীমা খাতুন, ফতেমা খাতুন, শাহানারা, মনিরা, ফরিদা খাতুন, মনোয়ারা, ডলি, রাবেয়া, বৃষ্টিসহ অন্যান্য। এইচপি সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন মৃনাল কুমার সরকার, ও নন্দিতা রানী দত্ত। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *