ঢাকাTuesday , 27 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবি সিও’র সাথে নিসচা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 December 2022, 21:16

প্রেস বিজ্ঞপ্তি : বিজিবি’র সিও লেফটেন্যান্ট কর্ণেল আল মাহমুদ হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সদর বিজিবি ক্যাম্প কার্যালয়ে নিসচা নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক হৃদয়বার্তা পত্রিকার সম্পাদক জি এম মোশাররফ হোসেন, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক ভোরের পাতা’র সাতক্ষীরা প্রতিনিধি নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম মহিদার রহমান প্রমুখ।

এসময় বিজিবি’র সিও মোঃ আল মাহমুদ হাসান নিসচা’র উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যান কামনা করেন। এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে বিজিবি’র সিও মোঃ আল মাহমুদ হাসানকে নিসচা’র ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রকাশিত একটি বই উপহার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *