ঢাকাTuesday , 27 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভেটখালীতে গৃহবধূর আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 December 2022, 21:11

সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজানগর ইউনিয়নের ভেটখালী গ্রামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধূ ভেটখালী গ্রমের মনোরঞ্জন বরকন্দাসের স্ত্রী সুমিত্রা বরকন্দাস (২২)। পারিবারিক সূত্রে জানা যায়, বিগত এক বছর পূর্বে মনোরঞ্জনের সাথে সুমিত্রার পারিবারিক ভাবে বিবাহ হয়।

দিনের কাজ শেষে সোমবার রাত ৯টার দিকে মনোরঞ্জন ঘরে ঢুকে দেখেন তার স্ত্রী সুমিত্রা ঘরের আড়ার সাথে উড়না পেচিয়ে ঝুলছে। তাৎতক্ষণিক তিনি বিষয়টি পরিবারের সকলকে জানান। পরে শ্যামনগর থানায় জানালে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম বাদল জানান, ‘সুমিত্রার আত্মহত্যার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *