ঢাকাTuesday , 27 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 December 2022, 21:03

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন দেবহাটা উপজেলার নওয়াপাড়া এলাকার আসমান শেখের ছেলে মান্নান শেখ (৩৪) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২)।

থানা সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে থানার উপ-পরিদর্শক মিলন বিশ^াসের নেতৃত্বে পুলিশ সদস্যরা কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

ওই সময় ৬০ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী মান্নান ও সাইফুলকে আটক করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। থানার উপ-পরিদর্শক মিলন বিশ^াস বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *