ঢাকাMonday , 26 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 December 2022, 21:06

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের ঝাপালীর খোলপেটুয়া নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে ঝাপালীর খোলপেটুয়া নদীতে প্রায় ৭০ বছর বয়সী এক পুরুষের মরদেহ ভেসে কিনারায় আসে। পরে পুলিশে খবর দিলে শ্যামনগর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহটির পরিচয় এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, ‘পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তদন্ত অব্যহত রেখেছেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *