ঢাকাMonday , 26 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনে ট্রলারসহ ৯ জেলে আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 December 2022, 21:01

কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকোমল বন টহল ফাঁড়ির প্রবেশ নিষিদ্ধ বন্ধের খাল এলাকায় মাছ ধরার অপরাধে ১টি ইঞ্জিন চালিত ট্রলারসহ ৯ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে নষ্ট মাছ উদ্ধার করা হয়। জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে নীলকোমল বন টহল ফাঁড়ির দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলফিকার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন শরোণখোলা উপজেলার শাহ আলম, নবী হোসেন, খোকন হাওলাদার, হাবিবুর রহমান, আবু হানিফ, সরোয়ার খাঁ, কওছার শরিফ, ছানী ব্যাপারী ও মঠবাড়িয়া উপজেলার রাসেল গাজী। সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *