ঢাকাMonday , 26 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 December 2022, 20:47

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরে পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর (সোমবার) সকাল ১০ টায় নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের অধীনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অডিট অফিসার চন্দন কুমার দেব পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত কর্মশালায় উপস্থিত থেকে পরিচালনা করেন। কর্মশালায় শ্যামনগর উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও কালিগঞ্জ উপজেলার ১টি মাদ্রাসাসহ ১০টি প্রতিষ্ঠান প্রধান ও একজন সহকারি উপস্থিত ছিলেন।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে তথ্য ছক পূরণ ও সংশ্লিষ্ঠ কাগজপত্রাদী সংযোজন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অডিট অফিসার চন্দন কুমার দেব জানান, আগামী ৩১ ডিসেম্বর ২০২২ এর মধ্যে নির্ধারিত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন করে মূল প্রয়োজনীয় কাগজপত্রাদী ও অন্যান্য বিষয়ে পরিদর্শন করা হবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ভূমিকার বিস্তর বর্ণনা সভায় স্থান পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *