ঢাকাSunday , 25 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় নিসচা চেয়ারম্যানের জন্মদিন পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 December 2022, 21:57

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই ‘নিসচা’ পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে ‘নিসচা’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৬তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিসচা প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

এ সময় উপস্থিত ছিলেন, সরকারি বিএল কলেজের সহকারী অধ্যাপক শাহ মোঃ তারিফ হোসেন, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি, নিসচা সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, চিকিৎসক সিরাজুল ইসলাম, ফরিজুল ইসলাম ও মোসলেম উদ্দীন দয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *