ঢাকাSaturday , 24 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় দৈনিক খুলনা পত্রিকার তৃতীয় পছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 December 2022, 21:46

নিজস্ব প্রতিবেদক : আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ব্যাপক জাক-জমকপূর্নভাবে সাতক্ষীরায় দৈনিক খুলনা পত্রিকার তৃতীয় বছরে পদার্পন উদযাপন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের লেকভিউতে আয়োজিত আলোচনা সভায় দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের সভাপতিত্বে ও দৈনিক খুলনা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো. আবু সাইদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চ্যানেল আই এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওয়ারেশ খান চৌধুরী, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, জেলা পুলিশং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা আনসার ভিডিপির সহকারী এডজুট্যান্ট মো. কামরুজ্জামান, আরা এনজিওর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আবুল কাশেম, জেলা সুজনের সাংগঠনিক এডভোকেট এবি এম সেলিম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম পারভেজ, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, বরসা এনজিওর সহকারী পরিচালক নাজমুল আলম মুন্না, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদ হোসেন। এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের লেখনীর সমাজে পিছিয়ে পড়া উন্নয়ন ঘটে। অনিয়ম দূর্নীতির চিত্র তুলে দূর্নীতি প্রতিরোধে সাংবাদিক সমাজ ভূমিকা রেখে যাচ্ছে। তারা আরোও বলেন দৈনিক খুলনা সরকারের উন্নয়নমূলক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার পাশাপাশি অনিয়ম দুর্নীতি সংবাদ প্রকাশ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *