ঢাকাSaturday , 24 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

১০ দফা দাবি বাস্তবায়নে সাতক্ষীরায় বিএনপি’র মিছিল ও সমাবেশ


December 24, 2022 9:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ সহ ১০ দফা দাবি বাস্তবায়নের সমর্থনে সাতক্ষীরা জেলা বিএনপির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে তিনটায় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে জেলা বিএনপি’র আহŸায়ক সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলীমের নেতৃত্বে ব্যানার বিহীন একটি মিছিল বের হয়ে সাতক্ষীরা সদর উপজেলার তালতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেষ হয়। সেখানে জেলা বিএনপি’র আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সেখানে সৈয়দ ইফতেখার আলী একক বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল আলীম, বিএনপি অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, এবাদুল ইসলাম, যুবদল নেতা আবু জাহিদ ডাবলু, শ্রমিক দল নেতা আব্দুস সামাদ প্রমুখ।

এদিকে শনিবার বিকেল সাড়ে চারটার দিবে শহরের শম্পা ফিস থেকে সঙ্গীতা সিমেনা হল মোড় পর্যন্ত জেলা বিএনপি’র সাবেক সভাপতি তারিকুল হাসানের নেতৃত্বে ক্ষুদ্র পরিসরে একটি মিছিল হয়। মিছিলে আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, বিএনপি নেতা সাবেক সাংসদ কাজী আলাউদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীন অংশ নেন।
মিছিল ও সমাবেশ থেকে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিসহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।