ঢাকাSaturday , 24 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে খান বাহাদুর আহছান উল্লা’র (র.) ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 December 2022, 21:09

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহসূফী আলহাজ্জ খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) হৃদ্রোগ বিশেষঞ্জ চিকিৎসকগণ হৃদরোগীদের দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করেন।

নলতা শরীফ আস্তানা ভবন গেস্ট হাউজে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল ও পিজি হাসপাতাল আগত ডা. এ বি এম রিয়াজ কওছার, ডা. শরবিন্দু শেখর রায়, ডা. অভিজিৎ রায়, ডা. অনিন্দ দাস সৌরভ, ডা. মোঃ নাবিউল ইসলাম, ডা. সুমন কুমার দাস, ডা. বিশ^জিৎ মন্ডল, ডা. আবিব আল জাবেদ, ডা. আমিনুল ইসলাম আজমীর, ডা. শংকর কুমার ঘোষ ও ডা. শেখ আকছেদুর রহমান চিকিৎসা প্রদান করেন। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৬৩৯ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক তত্ত¡াবধানে চিকিৎসা ক্যাম্পে ২০ জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও ৪০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *