ঢাকাFriday , 23 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছার প্রত্যন্ত অঞ্চল বাইনবাড়ীয়াবাসীর স্বপ্ন পূরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 December 2022, 21:09

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় মুক্তিযুদ্ধের পর সুন্দরবন সংলগ্ম গড়ইখালী ইউপি’র দক্ষিণ বাইনবাড়ীয়ায় কার্পেটিং (পিচের) রাস্তা হওয়ায় এলাকাবাসির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

উপজেলা (এলজিইডি) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী হাফিজুর রহমান খাঁন জানান, গড়ইখালীর ঘোষখালী নদীর পাটকেলখালী ব্রীজ হতে সরজিৎ মাষ্টার বাড়ী অভিমুখি দঃ বাইনবাড়ীয়াতে ২ কিঃ মিঃ কার্পেটিং এর শেষ হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অধিনে গত অর্থবছরের ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে খুলনার এম জেট-টি এ্যান্ড এম জেট-ই নামে দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ প্রকল্পটি বাস্তবায়ন করছেন। এ প্রসঙ্গে আসাদুজ্জামান খান ও স্থানীয় বাসিন্দা অবঃ স্কুল শিক্ষক অনিলকৃষ্ণ মন্ডল ও ইউপি সদস্য অচিন্ত কুমার সরদার বলেন, দঃ বাইনবাড়ীয়ার অবহেলিত মাটির রাস্তায় দীর্ঘ বছর পর আলহাজ্ব আক্তারুজ্জামান (বাবু) এমপি- মহোদ্বয়ের প্রতিশ্রæতি কার্পেটিং (পিচের) রাস্তা হওয়ায় এলাকাবাসী স্বপ্ন পূরণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *