ঢাকাFriday , 23 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রায়ত উপজেলা চেয়ারম্যানের স্মরণে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 December 2022, 21:01

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা প্রায়ত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণির স্মরণে গরীব-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) চাঁদপুর মাদ্রসা মোড় এলাকায় প্রায়ত চেয়ারম্যানের ছোট ছেলে কাইয়ুম হোসেনের নিজস্ব উদ্যোগে ব্যাবসায়ীক প্রতিষ্ঠান মদিনা ট্রেডার্স চত্বরে এ বিতরন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত থেকে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করেন প্রায়ত চেয়ারম্যানের ছোট ছেলে ও কামটা আহছানিয়া মিশনের সভাপতি কাইয়ুম হোসেন, স্থানীয় ইউপি সদস্য ও কামটা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন, মৃত্তিকা মানবিক ইউনিট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শাহরিয়ার সাকিব মিঠুন, সমাজসেবক মুকুল হোসেন, শামিম হোসেন প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়নের ১শত গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *