ঢাকাWednesday , 21 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 December 2022, 21:30

নিজস্ব প্রতিনিধি: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যাওয়ায় চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ- বালিয়াডাঙা সড়কের হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আইজুল ইসলাম (১৫)। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের আবু জাফরের ছেলে। প্রত্যক্ষদর্শী হোগলা গ্রামের ব্যবসায়ি বাদশা হোসেন জানান, আইজুল কালিকাপুর থেকে তার নিজম্ব ব্যাটারী চালিত ভ্যান চালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে সকাল সাড়ে ১১টার দিকে হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি একটি আম গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী মাঠে উল্টে যায়। এ সময় আইজুল মারাত্মক জখম হয়। তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যাওয়ার পথে দুপুর ১২টার দিকে জিরেনগাছা বাজারে সে মারা যায়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমুর রহমান জানান, নিহত ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *