শ্যামনগরে এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টে মুন্সীগঞ্জ ওরিয়ার্সের জয়
সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে অনির্বাণ ক্লাবের আয়োজনে মুন্সীগঞ্জ ওরিয়ার্স বনাম হরিনগর কিংসের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হরিনগর কিংস টসে জিতে মুন্সীগঞ্জ ওরিয়ার্স ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান। মুন্সীগঞ্জ ওরিয়ার্স নির্ধারিত ২০ ওভারে শাওনের হ্যাটট্রিকে ৭ উইকেটে ২০৪ রান করেন। শাওনের ৪৭ বলে ১১৯ রান করে।
জবাবে ২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারে সব উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। ফলে মুন্সীগঞ্জ ওরিয়ার্স ৩ উইকেটে জয়লাভ করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় মুন্সীগঞ্জ ওরিয়ার্স এর খেলোয়াড় শাওন। ধারাভাষ্যে ছিলেন, রোকনউজ্জামান, ফজলুল হক ও মাহবুব হোসেন। আম্পায়ারের দায়িত্বে ছিলেন নুরহোসেন ও রাসেল। মঙ্গলবার ২০ ডিসেম্বর ট্রফি ফাইটার্স বনাম গ্যারেজ বন্ধু মহল ক্রিকেট একাদশ এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে দুপুর ২টায়।

Leave a Reply