ঢাকাMonday , 19 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা


December 19, 2022 9:47 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া প্যানেল চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ বিপ্লব মন্ডল, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম, শিক্ষা অফিসার মো. শাহজাহান, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব-উন্নয়ন অফিসার আমিনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশলতা, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা মৌসুমি খাতুন সহ বিজিবি প্রতিনিধি ক্যাম্প কমান্ডার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় বাল্যবিবাহ, মাদক, চোরাচালান, মানব পাচার প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।