ঢাকাSunday , 18 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 December 2022, 20:19

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল’র আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক অজয় কুমার সাহা, সহকারি অধ্যাপক (সার্জারী) ডা. মো. শরিফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. হাফিজুর রহমান, ডা. মাহমুদুল হাসান, ডা. মো. রাশিদুজ্জামান, আর.পি.ও ডা. ডা. মো. খায়রুল বাসার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র সহকারি প্রকৌশলী মো. মতিন মন্ডল, সাবেক সিভিল সার্জন ডা. প্রশান্ত কুমার কুন্ডু, মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. আহমেদ আল-মারুফ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী কাজী জাকারিয়া হোসেন, বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দীন, নার্সিং সুপাভাইজার আঞ্জুমান আরা বেগম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, নার্সিং সুপারভাইজার তৌহিদা পারভীন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সহকারি আক্তরুজ্জামান খান চৌধুরী, সিনিয়র স্টাফ নার্স নমিতা সরকার, হেলথ এডুকেটর শেখ মুরাদ হোসেন ও মো. আফছার উদ্দীন প্রমুখ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, রোগী কল্যাণ তহবিল সমৃদ্ধকরণ প্রসঙ্গে, ডায়ালাইসিস রোগীদের সরকারি সার্ভিস চার্জ মওকুফ প্রসঙ্গে, আইসিইউতে চিকিৎসা সংকট প্রসঙ্গে, নেফ্রোলজিস্ট না থাকা প্রসঙ্গে, লিফট অপারেটর/পর্যবেক্ষক এর জন্য ভিন্ন-সোর্স হতে বেতন প্রসঙ্গসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *