ঢাকাThursday , 15 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 December 2022, 21:32

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজুর সভাপতিত্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এসময় ম্যানেজিং কমিটির সভায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সামগ্রীক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, বিদ্যোৎসায়ী সদস্য মুহ: মুনজুরুল হক, অভিভাবক সদস্য মো. ওবায়দুল্যাহ, সিদ্দিকুর রহমান, মো. আতিয়ার রহমান, আব্দুল আলিম বাবু, সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা রানী মিস্ত্রী, শিক্ষক প্রতিনিধি মো. তৈবুর রহমান, এ.এইচ.এম শামীম পারভেজ, নাজমুল লায়লা বিথী প্রমুখ। ম্যানেজিং কমিটির সভার আলোচ্য সূচির মধ্যে ছিল- কবীর আহমেদ এর শৃঙ্খলা ভংগের তদন্ত প্রতিবেদন উপস্থাপন, বার্ষিক পিকনিক তারিখ নির্ধারণ, এস এস সি ফলাফল ২০২২পর্যালোচনা, ২০২৩ সালের এস এস সি পরীক্ষার ফলাফল আরও ভালো কিভাবে হবে সে প্রসঙ্গসহ বিবিধ বিষয়ে ম্যানেজিং কমিটির সভায় আলোচনা করা হয়। এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *