ঢাকাThursday , 15 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ৫তলা ভবনের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 December 2022, 21:02

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ৫ তলা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করেন-এম,পি এস, এম, জগলুল হায়দার। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত¡াবধানে ৫ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মার্ক কনষ্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ার্স, মেসার্স এস, এম, মিজানুর রহমান (জেভী) নির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এম রবিউল ইসলাম।

প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে ভৌত অবকাঠামো নির্মাণে অসাধারণ ভূমিকা রেখেই চলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আছেন বলেই বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনা মূল্যে পাঠ্যপুস্তক পায়, আগে কোন সরকার এটা করতে পারেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বার বার আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতা রাখতে সকল কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিব শেখ, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, ঠিকাদার এস, এম, মিজানুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস, এম, মোস্তফা কামাল, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, ইউপি সদস্যগন, অভিভাবক, শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *