ঢাকাTuesday , 13 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রিধান ৭৮ ও ৮৭’র হেক্টর প্রতি উৎপাদন ৫-৬ টন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 December 2022, 21:45

ব্রিধান ৭৮ ও ৮৭ জাতের ফলন অধিক। যার হেক্টর প্রতি উৎপাদন ৫-৬ টন। এছাড়া লবণ সহিষ্ণু হওয়ায় আমন মৌসুমে সাতক্ষীরা অঞ্চলে ব্রিধান ৭৮ ও ৮৭ জাতের বিশেষ উপযোগিতা রয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের উত্তর কদমতলায় ব্রিধান ৭৮ ও ৮৭ জাতের ফলন নির্ণয়ের লক্ষ্যে নমুনা শস্য কর্তন শেষে এ তথ্য জানানো যায়।
এ উপলক্ষে শ্যমনগর উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ ফরিদুল হাসান।

অনুষ্ঠানে কৃষকরা জানান, তারা অতীতে যেসব জাতের ধান চাষ করেছেন, তার তুলনায় ব্রিধান ৭৮ ও ৮৭ জাতের ফলন বেশি। এছাড়া ব্রিধান ৭৮ ও ৮৭ লবণ সহিষ্ণু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস. এম এনামুল ইসলাম ও উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার লতিফুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মহিউদ্দীন, শামসুর রহমান, কামরুল হাসান, মাসুম বিল্লাহ, আলী হাসান, জামাল হোসেন, এস এম আহসানউল্লাহ, আশালতা, শামীম ইসলাম প্রমুখ।
এর আগে শ্যামনগর উপজেলা কৃষি অফিসে ৪০জন কৃষকের মাঝে টাটা ক্রপ কেয়ার কোম্পানির রাজল²ী ২৭৬০ জাতের ভুট্টার বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় টাটা ক্রপ কেয়ার কোম্পানির ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *