ঢাকাMonday , 15 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় মন্দিরে অনুদান বিতরণ

admin ঢাকা
আপডেট: 15 October 2018, 23:11

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৪৯টি মন্দিরে সরকারি ও সংসদ সদস্যের নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট স. ম. বাবর আলী, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা রমেন্দ্র নাথ সরকার, উপজেলা কমিটির সভাপতি সমিরণ কুমার সাধু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ সভাপতি রবীন্দ্র নাথ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।
পূজা উদযাপন পরিষদের উপজেলা সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটি ও পূজা পরিষদ নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *