ঢাকাMonday , 12 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চিংড়ির আন্তর্জাতিক বাজার উন্নয়নে পাইকগাছায় ইউএনওর মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 December 2022, 22:40

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লুনা সী ফুডস লিঃ এর প্রতিনিধি দল। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ি’র মান ও বাজার উন্নয়নের লক্ষে সী ফুডস লিঃ এর চেয়ারম্যান জার্মান নাগরিক হাইকো লেংক এর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সোমবার সকালে ইউএনও মমতাজ বেগম এর কার্যালয়ে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, এএসসি স্পেশালিস্ট থাইল্যান্ড নাগরিক দুয়াংচাই পিলা পোয়ংকিউ, কো অর্ডিনেটর ব্রাজিলের নাগরিক এফরান, এএসসি কো অর্ডিনেটর নেদারল্যান্ড এর নাগরিক রায়, হেড অব সাপ্লাই চেইঞ্জ আতিকুজ্জামান চাকি, সাপ্লাই চেইঞ্জ কো অর্ডিনেটর অজয় ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন। মতবিনিময়কালে বাংলাদেশের উৎপাদিত চিংড়ির বিশ্ব বাজারে বাজার মান উন্নয়নের লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *