ঢাকাMonday , 12 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ডিজিটাল দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 December 2022, 22:03

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভূক্তিমূলক উন্নতি’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার নাজিমুল হক, পিআইও মোঃ সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা হোসেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা ডিজিটাল বাংলাদেশের সুফল পেতে সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের আরও আন্তরিকতার সাথে কাজ করার আহŸান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *