ঢাকাMonday , 15 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলার শ্রেষ্ঠ ওসি কলারোয়া থানার মারুফ আহম্মদ

admin ঢাকা
আপডেট: 15 October 2018, 23:05

মোজাহিদুল ইসলাম: কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চৌকস ওসি মনোনীত হয়েছেন। জেলার শ্রেষ্ঠ থানা হিসেবেও নির্বাচিত হয়েছে কলারোয়া থানা।
পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় সেপ্টেম্বর’১৮ এ শ্রেষ্ঠ ওসি মনোনীত হওয়ায় মারুফ আহম্মদকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার (এসপি) সাজ্জাদুর রহমান।
একই সাথে কলারোয়া থানার এসআই বিপ্লব রায়, এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই রইসউদ্দীন, এসআই শরিফুল ইসলাম, এএসআই সাগর আলী, এএসআই নূর আলী জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার মনোনীত হয়েছেন। তাদেরকেও সম্মাননা জানানো হয়েছে।
আইন-শৃংখলা রক্ষা, চোরাচালন-মাদক-জঙ্গী নিয়ন্ত্রণ, সাজাপ্রাপ্ত ও নিয়মিত ওয়ারেন্ট তামিলের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁরা এ সম্মানে ভূষিত হন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসাররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *