ঢাকাFriday , 9 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি, মানবন্ধন ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 December 2022, 20:10

নিজস্ব প্রতিবেদক: “সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস-২০২২ উপলক্ষে র‌্যালি,মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ. কে. এম শফিউল আযমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রানালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) কাজী আরিফুর রহমান, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। এ সময় সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা পর্যায়ে ১০ জন জয়ীতার মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জয়ীতাদের মধ্যে এ সময় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষিকা চায়না ব্যানার্জী ও জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহামিনা ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীকে সম্মান করা প্রতিটি পুরুষের দায়িত্ব। সমাজে মেয়েদের উত্যক্ত করা হয়। আর যারা ইভটিজিং করে তাদের চিন্তা করতে হবে নিজের ঘরেও তার মা বোন রয়েছে। আমাদের এই দিবস থেকে অনেক কিছু শিক্ষা নিতে হবে তাহলে নারীরা সমাজে পিছিয়ে থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *