ঢাকাMonday , 15 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়া বদরতলা মোটর সাইকেল চালক শ্রমিক লীগের দ্বি-বার্ষিক নির্বাচন

admin ঢাকা
আপডেট: 15 October 2018, 22:46

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া বদরতলা মোটর সাইকেল শ্রমিক লীগের দ্বি-বাষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চালতেতলা সাইক্লোন সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও পারুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৯নং ইউপি সদস্য মকরম শেখ, ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পারুলিয়া শ্রমিক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, অজিহার রহমান, আব্দুল হাকিম (বাবু), রইছদ্দি, লোকমান, গফ্ফার মল্লিক, তাজুল ইসলাম, আবু রায়হান, আবুল কাশেম নুনু, উত্তম প্রমুখ।
নির্বাচনে আবুল হোসেন গাজী সভাপতি, আবু মুসা সহ-সভাপতি, মো. জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, আবুল কালাম গাজী সাংগঠনিক সম্পাদক, জগদিশ চন্দ্র মন্ডল কোষাধ্যক্ষ, আমিরুল ইসলাম সহ-কোষাধ্যক্ষ নির্বাচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *