ঢাকাFriday , 4 November 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় “মা” ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু পরিষদ পৌর শাখার পক্ষ থেকে নজরুল ইসলামকে শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 November 2022, 20:59

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন “মা” ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখা। শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৯টায় শহরের সুলতানপুরস্থ জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে গিয়ে ফুল, ফল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ডিবি ইউনাইটেড হাইস্কুলের মানবীক প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

“মা” ফাউন্ডেশনের সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন “মা” ফাউন্ডেশনের সেবা সপ্তাহ উপলক্ষে আত্মমানবতার সেবায় অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা অসহায় মানুষের হাতে তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল দীর্ঘদিন ধরে দলীয় কর্মকান্ডের পাশা পাশি মায়ের প্রতি ভালবাসা থেকে সে “মা” ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেকার ও স্বামী পরিত্যক্তা নারীদের কর্মক্ষম করে তুলতে সেলাই মেশিন বিতরণ, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ, সেমাই চিনি বিতরণসহ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। তার এ মহৎ উদ্যোগকে আমি স্বাগত ও ধন্যবাদ জানায়। তার জীবদ্দশায় সে সারাজীবন অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাবে এই কামনা করি।” এসময় উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ ও মো. জুলফিকার আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *