ঢাকাMonday , 15 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 15 October 2018, 22:40

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মো. সারওয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী, ডা. মেহেরউল্লাহ, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা বজলুর রহমান, সমবায় কর্মকর্তা নওশের আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন। সভা সঞ্চালনা করেন গণমৈত্রী’র পরিচালক মেহেদী হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *