ঢাকাWednesday , 2 November 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় এসিড আক্রান্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 November 2022, 21:56

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় এসিড আক্রান্তদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের (এসবিজিএন) প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দাতা সংস্থা একশনএইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় বুধবার দুপুরে বেসরকারী সংগঠন স্বদেশ কার্যালয়ে চল্লিশ জন সদস্যকে দ্বিতীয় কিস্তির এই আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলায় এসিড আক্রান্ত নারী-পুরুষ ও শিশুদের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন কাজ করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় নেটওয়ার্কের সদস্যদের মাছ চাষ, ছাগল পালন, সবজি চাষ, হাস-মুরগি ও কবুতর পালন, ব্যবসায় উদ্যোক্তা উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষা সহযোগিতায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) আর্থিক সহযোগিতায় এই আর্থিক অনুদান প্রদান করা হয়। এর আগে প্রথম কিত্তিতে আরো ৪০ জনের এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

প্রোগ্রাম অফিসার উন্নয়নকর্মী ও সাংবাদিক ফারুক রহমানের সঞ্চালনায় আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান ও বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলার কমিটির সাধারণ সম্পাদক ও নারী অধিকারকর্মী জ্যো¯œা দত্ত। বক্তব্য রাখেন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কেও সাধারণ সম্পাদক সফুরা খাতুন, কোষাধ্যক্ষ সাদেকুর রহমান, সদস্য অহেদ আলী, বিলকিস নাহার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন স্বদেশর একাউন্টস বিভাগের প্রধান মাহফুজুর রহমান বিপুল, প্রোগ্রাম অফিসার আজহারুল ইসলাম, সংগঠক গোবিন্দ মুন্ডা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *