ঢাকাWednesday , 2 November 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের গেলাখালী এলাকা থেকে ১৫ কেজি হরিণের মাংস জব্দ: আটক এক পলাতক-৩

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 November 2022, 21:55

ডেস্ক রিপোর্ট: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গেলাখালী এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়াসহ এক চোরাশিকারীকে আটক করা হয়েছো। বুধবার দুপুরে বনবিভাগের বুড়িগোয়ালিনী ও কোবাতক বনস্টেশনের সদস্যরা শ্যামনগর উপজেলার গোলাখালী এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংসসহ চোরাশিকারীকে আটক করে।

আটক চোরাশিকারীর নাম আদম আলী। সে গোলাখালী গ্রামের জাফর আলী ঢালীর ছেলে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন গোলখালী গ্রামে কয়েকজন চোরাশিকারী হরিণের মাংস বেচা-কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূরে আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে থেকে ১৫ কেজি হরিণের মাংস, মাথাও চামড়াসহ আদম আলী নামের এক চোরাশিকারীকে হাতে নাতে আটক করা হয়। বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে এ সময় অপর তিন চোরাশিকারী আমিরুল ঢালী, তার দুই ছেলে মিনহাজ ঢালী ও মুন্না ঢালী নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চোরাশিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, পলাতক অপর তিন চোরাশিকারীকে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *