ঢাকাMonday , 15 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 15 October 2018, 22:36

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: ‘হাত ধোব নিয়মিত, থাকব সবাই স্বাস্থ্য সম্মত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয়ে সুশীলন রি-কল ২০২১ প্রজেক্ট এর আয়োজনে ও অক্সফামের সহযোগিতায় র‌্যালি, আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শনী ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান অসীম কুমার জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র জোয়ারদারসহ শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন সুশীলন রি-কল ২০২১ প্রকল্প সমন্বয়কারী কাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন, প্রকল্প ইঞ্জিনিয়ার শামীম হাসান, দীবাকর ঘোষ ও শহীদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু দেবাশীষ জোয়ারদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *