ঢাকাMonday , 15 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

admin ঢাকা
আপডেট: 15 October 2018, 22:33

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় কাশিমাড়ীর নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিএসও বাংলাদেশ এর এনসিএস প্রকল্পের আওতায় দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন, এনসিএস এর দক্ষিণাঞ্চল প্রজেক্ট কো-অর্ডিনেটর ইব্রাহিম আলম। সভা শেষে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়া শেখানো হয় এবং ছাত্র-ছাত্রীদের মাঝে সাবান বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‌্যালি বের হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ভিএসও ফোর্থ সাইকেল ভলান্টিয়ার সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *