ঢাকাMonday , 10 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় শোক র‌্যালী পুলিশি বাধায় পন্ড, সড়কে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 October 2022, 21:49

গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলনে শাহাদাত বরণকারী বীরযোদ্ধাদের স্মরণে সাতক্ষীরায় বিএনপির শোক র‌্যালিতে পুলিশি বাধায় পন্ড হয়েছে। জেলা বিএনপির আয়োজনে সোমবার বিকাল ৫ টায় শহরের আমতলা মোড় থেকে র‌্যালীটি বের হওয়ার পর পরই পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়। এরপর তারা সেখানে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করে। র‌্যালি ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক শের আলী, আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক হেদায়েতুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদল আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষকদল সদস্য সচিব রবিউল ইসলাম, জেলা যুবদল সহ-সভাপতি হাসান শাহরিয়া রিপন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলামসহ জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি নেতারা বলেন, বর্তমান আওয়ামী সরকারের পেটোয়া বাহিনী দেশ ব্যাপী বিএনপির শান্তি পূর্ণ কর্মসুচিতে গুলিবর্ষন ও নৃশংস হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করছেন। যা খুবই দুঃখজনক। তারা ক্ষমতা হারানোর ভয়ে এখন বিএনপির শান্তিপূর্ণ কর্মসুচিতে গুলি বর্ষন ও হামলা চালানো শুরু করেছেন। তারা এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতন্ত্র পুনঃরুদ্ধারের এই আন্দোলন থেকে তারা কিছুতেই পিছপা হবেননা। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *