ঢাকাMonday , 15 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুর্গাপূজা উপলক্ষ্যে দলিত পরিষদের সুজি ও চিনি বিতরণ

admin ঢাকা
আপডেট: 15 October 2018, 22:32

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা দলিত পরিষদের পক্ষ থেকে গরীব দুস্থ ও অসহায়দের মাঝে সুজি ও চিনি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) বিকেলে সুলতানপুর ক্যাথলিক মিশন হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক গৌরপদ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী উজ্জ্বল দাস, সদর ও উপজেলা দলিত পরিষদের সদস্য আকবার আলী, সাধারণ সম্পাদক জোসেফ সরকার, তালা উপজেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, আশাশুনি উপজেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক নিমাই সরকার, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান মতি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, পরিত্রাণ সংস্থার প্রতিনিধি প্রবীর সরকার প্রমুখ।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা সদরের ব্যাংদহা, ফয়জুল্যাপুর, ফিংড়ী, গোবিন্দপুর, জেয়ালা, আলিপুর, আলিপুর মধ্যপাড়া, বাটকেখালী, সাতানি ঋষিপাড়া, তুলইগাছা, রাজারবাগান, শ্রীরামপুর, ছয়ঘরিয়া, মাধবকাঠি ও সুপারিঘাঠার ৪৭০জন দলিতের সুজি ও চিনি বিতরণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *