ঢাকাSaturday , 8 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঢাবি’র শিক্ষক হলেন আশাশুনির নাজমুছ সাকিব

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 October 2022, 21:28

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার কৃতি সন্তান নাজমুছ সাকিব। তিনি আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের মো. আব্দুল কাইয়ুম ও আনজুয়ারা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান। নাজমুছ সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন। তিনি একই বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতক ও ২০২১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তরে তিনি সর্বোচ্চ ফলাফল সিজিপিএ ৪.০০ অর্জন করেন এবং উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন।

২০১৯ সালে স্নাতকে সর্বোচ্চ ফলাফলের জন্য তিনি সংশ্লিষ্ট হলের বঙ্গবন্ধু মেরিট স্কলারশিপ লাভ করেন। নাজমুছ সাকিব জিপিএ ৫.০০ পেয়ে ২০১২ সালে মাধ্যমিক ও ২০১৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চমাধ্যমিকের ফলাফলে তিনি সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডে চতুর্থ স্থান অর্জন করেন। এর আগে ৫ম ও ৮ম শ্রেণিতে তিনি ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন। ২০১৫ সালে উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন। পড়ালেখার পাশাপাশি সাকিব ব্যবসায় সংক্রান্ত গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ২০২১ সালে প্রতিষ্ঠা করেন ব্যবসায় গবেষণা প্রতিষ্ঠান ‘বিজ দে কাওন্সেল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *